বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ভস্মিভূত

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১০:৫৭ পিএম
ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ভস্মিভূত

চাঁদপুরের ফরিদগঞ্জে আগুনে পুড়ে বসতঘর ভস্মিভূত হয়েছে। বৈদূতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে পুরিবারের লোকজন।

৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের পূর্ব পেয়ো মানিক খান বাড়ির হুমায়ূন খানের বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটিদল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়নন্ত্রে আনলেও সম্পন্ন ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ৫-৭ লক্ষ টাকার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।

হুমায়ুন কবির স্ত্রী শাহীনুর বেগম জানান, আমি ঘরের কাজ শেষ করে ঘরে তালা দিয়ে পাশের বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী মোবাইল দিয়ে মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে গিয়েছিলাম। এর কিছুক্ষন পর বাড়ি থেকে চিৎকার শুনে বাড়িতে এসে দেখি আমার ঘরে আগুন জ¦লছে।

এসময় তিনি কান্না করতে করতে বলেন, আমার আর কিছুই রইলোনা। ঘরে থাকা সগদ ৫০ হাজার টাকা, ২ জোড়া কানের দুল, ২টি চেইন ও দুই জোড়া রুপার নুপুরসহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে শেষ হয়ে গেছে। আমার স্বামী ঢাকায় একটি বাড়ি দারোয়ানের চাকরি করেন। ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে তিল তিল করে ঘরে মালাম ঝুড়েয়েছি। এক নিমেশেই সব শেষ হয়ে গেল! আমি এখন কোথায় থাকবো?

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থুলে গিয়ে প্রায় আদাঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।

কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, ধারন করা যাচ্ছে বৈদূতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital