সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে : অ্যাডি.এসপি সোহেল মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:৪৪ পিএম
চাঁদপুর খবর পত্রিকাটি জেলাবাসীর হ্নদয়ে স্থান করে নিয়েছে : অ্যাডি.এসপি সোহেল মাহমুদ

চাঁদপুরের নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি ও ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ , ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শহীদ হোসেনসহ অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জ অফিস : চাঁদপুর জেলা শহর থেকে  নিয়মিত ও বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ তম বর্ষপূর্তি ও ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ফরিদগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)  সোহেল মাহমুদ বলেন, আমাদের সমাজের নানা অসংগতি দূর করতে মিডিয়ার ভূমিকা অনেক। তাই মিডিয়ার বস্তুনিষ্ঠ প্রকাশিত একটি সংবাদ অনেক শক্তিশালী ভূমিকা পালন করে। তিনি বলেন, পুলিশ ও মিডিয়া একে অপরের সহযোগী হিসেবে কাজ করে।একে অপরের সাথে অনেক মিল রয়েছে। শুক্র, শনিবার কিংবা গভীর রাতেও অনেক সময় কোন ঘটনা ঘটলে তার জন্য উভয়েরই কাজ করতে হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম দৈনিক চাঁদপুর খবর পত্রিকা প্রসঙ্গ টেনে বলেন, আমি চাঁদপুরে যোগদানের পর থেকে নিয়মিত চারটি পত্রিকা পড়ি। এরমধ্যে দৈনিক চাঁদপুর খবর পত্রিকা অন্যতম। পত্রিকাটির গেটাপ, মেকাপ এবং বস্তুনিষ্ঠতা প্রশংসনীয়। আগামীতে এ ধারাবাহিকতা অব্যাহত রেখে চাঁদপুর খবর দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে প্রতিষ্ঠাবার্ষিকীতে এমনটি প্রত্যাতাশা রইল।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ শহীদ হোসেন বলেন, একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র। আমরা যারা আইনশৃঙ্খলার সাথে  জড়িত, আমাদের সাথে সংবাদপত্র ও সাংবাদিকরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চাঁদপুর খবর এগিয়ে রয়েছে।  আমি চাঁদপুর খবর পত্রিকার সাফল্য ও অগ্রগতি কামনা করছি যোগ করেন, ওসি মোহাম্মদ শহীদ হোসেন হোসেন।

ফরিদগঞ্জ প্রসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি মান বজায় রেখে বর্তমানে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি জেলার গন্ডি পেরিয়ে যেন দেশেব্যাপী সুনামের সাথে বৃস্তিত হতে পারে  এমন প্রত্যাশা রইল।

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন বলেন, পত্রিকার প্রাণ হচ্ছে পাঠক। চাঁদপুর খবর পত্রিকা পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। তাই ভবিষ্যতে এ পত্রিকাকে মান বজায় রাখতে সহযোগীতা অব্যাহত রাখতে অনুরোধ জানান।

Model Hospital

সাবেক সভাপতি নবী নোমান বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি যেন পাঠকের প্রত্যাশা অব্যাহত রাখে তা কামনা করি। জন্মদিনে আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি। আরো বক্তব্য রাখেন, মো. মিজানুর রহমান।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার স্টাফ রির্পোটার (ফরিদগঞ্জ ) এস এম ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম-সম্পাদক মো. শওকত করিম, সহ-সম্পাদক এম আই দিদার, দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি এমকে মানিক পাঠান, দৈনিক চাঁদপুর প্রবাহের অফিস প্রধান আমান উল্লাহ  আমান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ব্যুরো ইনচার্জ মামুন হোসেন, সুদিপ্ত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি শিমুল হাসান সহ উপজেলা বিভিন্ন স্তরের সাংবাদিক , শিক্ষক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

পরে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতাবাষিকীর র‌্যালী ও  কেক কাটা অনুষ্ঠিত হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।