বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর ৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৭:৪৯ পিএম
চাঁদপুর ৩ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সুজিত রায় নন্দী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২৬২ চাঁদপুর-৩ এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সুজিত রায় নন্দী।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত ছিলেন।

সুজিত রায় নন্দীর কিশোর বয়সে ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে হাতেখড়ি। তৃণমূল থেকেই ছাত্ররাজনীতির নানা ধাপ পেরিয়ে, নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে আজকের এই সুজিত রায় নন্দী হয়ে ওঠেছেন তিনি।

Model Hospital

সুজিত রায় নন্দী আশাবাদ ব্যক্ত করে বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি চাঁদপুর সদর ও হাইমচরবাসীকে নৌকার জয় উপহার দিবেন। তিনি বলেন- চাঁদপুর- হাইমচরবাসীর উন্নয়নে নৌকার জয়ের কোন বিকল্প নেই।স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবাইকে নৌকার সাথেই থাকতে হবে।

এমন উৎসব মুখোর পরিবেশে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করায়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ফরম সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital