বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম
জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর সদর ও হাইমচর আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

রোববার (১৯ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চট্টগ্রাম ডিভিশন বুথ থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আবু নঈম পাটওয়ারী দুলাল।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছি‌লেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে আবু নঈম পাটওয়ারী দুলাল এক প্রতিক্রিয়া বলেন ‘কে দলীয় মনোনয়ন পাবেন তা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি ঠিক করবেন। তবে আমার বেড়ে ওঠা চাঁদপুরে। তাই এই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য ফরম তুলেছি।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital