শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ২:০৫ পিএম
নারায়ণপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর সকাল ১১ টায় নারায়ণপুর বাজারে এসএম প্লাজায় এ ব্যাংক শাখার উদ্বোধন করা হয়।
আইএফআইসি ব্যাংকের কুমিল্লার গৌরিপুর শাখার ব্যবস্থাপক মো. এনামুল করিমের সভাপতিত্বে এবং নারায়ণপুর বাজার উপ-শাখার ইনচার্জ আব্দুল কাইয়ুম ভূঁইয়া ও যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন মান্নান কাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন প্রধান, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওমর ফারুক প্রধান, আইএফআইসি ব্যাংকের কচুয়া শাখার ব্যবস্থাপক উজ্জ্বল মজুমদার, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট সমাজ সেবক মো. সুলতান কাজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. ইকবাল হোসেন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মো. জাহিদুর রহমান জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম প্রধান, মো. ওবায়দুল্লাহ সরকার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মতিউর রহমান মতিন হাজী, মনজু পাটোয়ারী, মো. জহিরুল ইসলাম কাজী, মাসুদ রানা, কাজী জামান, নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মো. শাহীদ খালেদ প্রধান শামসু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital