বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলার শীর্ষে ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ

কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৯২.৪৯, আলিমে ৯২.৩৬, জিপিএ ৫ পেয়েছে ২১৮জন

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৬:৪২ পিএম
কচুয়ায় এইচএসসিতে পাশের হার ৯২.৪৯, আলিমে ৯২.৩৬, জিপিএ ৫ পেয়েছে ২১৮জন

২৬ নভেম্বর রবিবার প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ৯টি কলেজ থেকে সর্বমোট ২ হাজার ১শত ৪৪জন পরীক্ষার্থীর মধ্যে ১হাজার ৯শ ৮৩জন উত্তীর্ণ হয়েছে।

তন্মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১শ ৯০ জন। শতকরা পাশের হার ৯২.৪৯। প্রতি বছরের ন্যায় এ বছরও শীর্ষ স্থান ধরে রেখেছে কচুয়ার হাসিমপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ। এ কলেজ থেকে এ বছর ১শ ৪৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহনে ১০০ভাগ পাশ সহ জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন।

এছাড়া কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ৩৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৭ জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৯ জন, পাশের হার ৯৪.০৭%।

শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ২২৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২২০ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৯৬.৪৯%। সাচার ডিগ্রি কলেজ ৩২৮জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৭৮জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাশের হার ৮৪.৭৬%। পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৩৮৬জন, জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন, পাশের হার ৯৩.২৪%। নুরুল আজাদ কলেজ ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ০ জন, পাশের হার ৫৩.৭০%। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ২৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ২৭৭জন, জিপিএ-৫ পেয়েছে ৫২জন, পাশের হার ৯৯.৬৪%।

Model Hospital

চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ ১০২জন পরীক্ষার্থীর মধ্যে ১০২জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পেয়েছে ০৮জন, পাশের হার ১০০%। নিন্দপুর এম কে আলমগীর স্কুল এন্ড কলেজ ২০৩জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৯৯জন, জিপিএ-৫ পেয়েছে ২০জন, পাশের হার ৯৮.০৩%।

অপর দিকে আলিম পরীক্ষায় ৪শ’ ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪শ’ ৩৫জন কৃতকার্য হয়। জিপিএ ৫ পেয়েছে ২৮ জন। যার পাসের হার ৯২.৩৬%। এ বছর উপজেলা মাদ্রাসা পর্যায়ে শীর্ষ অবস্থান করছে কাদলা এসএস ফাজিল মাদ্রাসা।

এ প্রতিষ্ঠান থেকে ৫৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ শতভাগ উত্তীর্ণ হয়েছে । জিপিএ ৫ পেয়েছে ৭জন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital