বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক শফিকুর রহমান মনোনয়ন পাওয়ায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:১০ পিএম
সাংবাদিক শফিকুর রহমান মনোনয়ন পাওয়ায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর রোববার সন্ধায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিল করেন। এরপর থানা মোড়ে এসে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা  আলী হোসেন, উপজেলা যুবলীগের সিনিয়র আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মাসুদ আলম আয়াত, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন পাটওয়ারী, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, পুতুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামারুল ইসলাম পাটোয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজসহ আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়।
এছাড়া স্থানীয় নেতাকর্মীরা মুহম্মদ শফিকুর রহমানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
এর আগে রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বিকেল থেকেই ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হন নেতাকর্মীরা। এরপরে মনোনয়ন ঘোষণার পর আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
উল্লেখ্য,  এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৮ জন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মুহম্মদ শফিকুর রহমান এবং অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital