শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায়

মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর যুবলীগের আনন্দ মিছিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:২১ পিএম
মতলব দক্ষিণে নারায়ণপুর পৌর যুবলীগের আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে নারায়ণপুর পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণপুর পৌর যুবলীগের অফিস থেকে একটি আনন্দ মিছিল বের করে নারায়ণপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর যুবলীগের অফিসে এসে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রবিউল ইসলাম প্রধানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর যুবলীগের সভাপতি মো. কামরুজ্জামান কাকন মুন্সী, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, নারায়ণপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদ খান বাবু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ও নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম স্বপন মজুমদার, আওয়ামী লীগ নেতা মো. সোহেল কাজী, নারায়ণপুর পৌর শ্রমিকলীগের সভাপতি মো. শাহজাহান প্রধান, নারায়ণপুর পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ডা. রিপন, যুবলীগ নেতা মো. নাসির মজুমদার, মো. নূরে আলম পাটোয়ারী, মো. আরাফাত রহমান, মো. নজরুল ইসলাম প্রধান, বাবু তালুকদার, মো. সোহেল খান, ছাত্রলীগ নেতা মো. সানোয়ার হোসেন শাওনসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital