শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-২ আসনে মায়া চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ায়

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আনন্দ মিছিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আনন্দ মিছিল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের নেতৃত্ব বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কসহ নারায়ণপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর পশ্চিম বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হাওলাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কাউছার প্রধান, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন প্রধান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ঢালী, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সাঈদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আজ থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে নৌকা বিজয়ের লক্ষে আমাদের প্রতিটি নেতা-কর্মী ও সমর্থকরা কাজ করবে ইনশাআল্লাহ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য শামিম মিয়াজী, যুবলীগ নেতা শহিদুর রহমান প্রধান, সোহেল রানা মাছুমসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital