বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজর সাফল্য

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম
কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজর সাফল্য

কচুয়ায় ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ আশেক আলী খান স্কুল এন্ড কলেজ সদ্য প্রকাশিত এইসএসসি পরীক্ষা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

এ বছর ওই বিদ্যালয় থেকে ২শত৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে কৃতকার্য হয় ২শত৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২জন। পাশের হার শতকারা ৯৯.৬৪।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান জানান – চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট আশেক আলী খানের নামে প্রতিষ্ঠিত আমাদের প্রতিষ্ঠন প্রতি বছরের ন্যায় এ বছরও ভালো ফলাফল করেছে।

বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য গর্ভনিং বডির সভাপতি সিতারা আলমগীরের নির্দেশনায় শিক্ষকদের পরিকল্পনা মাফিক পাঠদান ও ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলে সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

Model Hospital

সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী সকলের সহযোগীতা কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital