বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে মনোনয়ন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম
চাঁদপুর ৩ আসনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিকে মনোনয়ন দেওয়ায় আনন্দ শোভাযাত্রা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি চাঁদপুর ৩ (সদর) আসন থেকে পুনরায় মনোনয়ন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
২৭ নভেম্বর, সোমবার বিকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় আওয়ামীলীগ কার্যালয়ে ডাঃ দীপু মনির নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়ে পাঠিয়েছে সেই সিদ্ধান্তে আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে। আমাকে চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, সেই জন্য বঙ্গবন্ধুর কন্যা আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ১৫টি বছর ভোট দিয়ে যারা আমাকে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত করে জনগণের জীবন মানে উন্নয়নে সুযোগ করে দিয়েছে সেজন্য আমি চাঁদপুরবাসী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে সকল কাজ বাকি রয়েছে তা আগামীতে নির্বাচিত হয়ে আসলে পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনের সেবা করার সুযোগ দিলে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে।
শিক্ষামন্ত্রী বলেন, গত এক মাস ধরে একটা অবৈধ দলের অবৈধ কর্মসূচি চলছে। কিন্তু আপনারা কি দেখছেন। তারা এক দিকে অবৈধ অবরোধ দিচ্ছে অন্যদিকে রাস্তায় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। এতে বোঝা যায় তাদের অবৈধ অবরোধ কর্মসূচি এদেশের জনগণ সম্পূর্ণরূপে প্রত্যাখান করেছে। এটা কি কোন প্রতিবাদের প্রতীকি ভাষা? তাহলে জনগণের সম্পৃক্ততা কোথায়? জনগণের সম্পৃক্ততা ছাড়া এই কর্মসূচি অর্থহীন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, উপ দপ্তর সম্পাদক অ্যাড.রনজিত রায় চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান ইমাম বাদশা, উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজীর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
উল্লেখ্য, ডাঃ দীপু মনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান শিক্ষামন্ত্রী। তিনি টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য হিসেবে নৌকা প্রতীকে মনোনীত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital