শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১:০৫ পিএম
চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭ জন ও চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২জন মনোয়নপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি রিটার্নিং ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. গোলাম হোসেন।

মনোনয়নপত্র জমা দানকারীরা হচ্ছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ (আওয়ামী লীগ), জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. গোলাম হোসেন (স্বতন্ত্র), ডা. একেএসএম শহীদুল ইসলাম (জাতীয় পার্টি), মাসুউদুল আহসান (জাকের পার্টি), মো. সেলিম প্রধান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মো. শওকত হোসেন মিয়া (স্বতন্ত্র), মো. রাহাদ চৌধুরী (স্বতন্ত্র) চৌধুরী, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছে মো. সাইফুল ইসলাম সোহেল (জাসদ) ও মো. আলমগীর শাহ (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট)।

Model Hospital
জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাসদ’র প্রার্থী মো. সাইফুল ইসলাম সোহেল।

কচুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো ৩০ নভেম্বর (বৃহস্পতিবার)।

এ উপজেলা থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমাদেন ৭ জন। ২ জন চাঁদপুরের জেলা প্রশাসকের কার্যালয় এবং বাকী ৩জন মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১লা ডিসেম্বর-৪ ডিসেম্বর। আপিলের তারিখ ৫ ডিসেম্বর – ৯ ডিসেম্বর। মামলা নিস্পত্তি ১০ ডিসেম্বর – ১৫ ডিসেম্বর।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর রবিবার। প্রতীক বরাদ্ধ ১৮ ডিসেম্বর সোমবার। ভোট গ্রহণের তারিখ ৭ জানুয়ারী রবিবার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital