বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলহাজতে কচুয়ার কয়েদির মৃত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১১:২৮ পিএম
জেলহাজতে কচুয়ার কয়েদির মৃত্যু

চাঁদপুর জেলহাজতে কচুয়ার নুরুল ইসলাম (৭০) নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ২৮ নভেম্বর দুপুরে উপজেলার পাথৈর ইউনিয়নের আটোমোড় গ্রামের নুরুল ইসলাম মৃত্যবরণ করে।

নিহত নুরুল ইসলামের ছেলে মনির হোসেন জানান- আমার বাবা চাঁদপুর জেলহাজতে থাকা অবস্থায় ৭ নভেম্বর স্ট্রোক করলে জেল কর্তৃপক্ষ চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থার অবনতি দেখে জেল কর্তৃপক্ষ কুমিল্লা মেডিকেল হাসপাতাল রেফার করলে কতর্ব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার নিহত নুরুল ইসলামের মৃতদেহ তাঁর আটোমোড় গ্রামের বাড়ি নিয়ে আসলে স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে শোকের মাতম বিরাজ করে। ওইদিন সকালে আটোমোড় গায়েবি মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।

Model Hospital

নিহত নুরুল ইসলামের মেয়ে শেফালি ও সাহিদা দাবী করেন জানান, আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা দিয়ে আমার বৃদ্ধ বাবাকে জেলহাজতে প্রেরন করে। এঘটনায় সহ্য করতে না পেরে আমার বাবা স্ট্রোক করে মারা যান।

এলাকার সমাজ সেবক কামাল হোসেন মিয়াজী, মাওলানা নুরুল হক ও ফজলুল হক জানান, নিহত নুরুল ইসলাম একজন সৎ ও নিষ্ঠাবান এবং ধার্মিক লোক ছিলেন, তাকে মিথ্যা মামলা দিয়ে নুরুল ইসলামকে ফাঁসানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital