বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ধোধন অনুষ্ঠিত

গাজী মোঃ মহসিন প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১০:৫৮ পিএম
বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ধোধন অনুষ্ঠিত
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের সর্বাধিক পরিচিত বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ধোধন করেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খায়রুল ইসলাম নয়ন।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ব্রাদার্স অব ক্লাব মার্কেট বাবুরহাট ও নানুপুর সেভেন স্টার ক্লাব।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সিটি ট্রেডার্সের কর্ণধার আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম মমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনিসুজ্জামান জুয়েল, ক্রীড়া অনুরাগী আশিকাটি হাপানীয়ার ওয়ান টার্চ ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আলী আহমাদ স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক চন্দন দে, সামাজিক সংগঠন সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মোঃ হানিফ মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান বাবু, বিশিষ্ট উদীয়মান ক্রীড়া অনুরাগী ও তরুন সমাজ সেবক মোঃ মাসুদুর রহমান মাল, মোঃ ইকবাল মৃর্ধা, মোঃ সাদ্দাম খান, বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির মেম্বার আলহাজ্ব মেহেদী হাসান মাল ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী তরুণ সমাজসেবক মোঃ মোবারক মৃর্ধা।
বাবুরহাট বন্ধু মহলের ১২ তম ফুটবল টুর্নামেন্ট খেলার পরিচালনায় ছিলেন বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাবু মাল ও সাবেক ফুটবল খেলোয়ার সাউথ আফ্রিকা প্রবাসী বিশ্বনাথ দে।
ফুটবল টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুরহাট কালাম বন্ধু মহল ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ আবুল কালাম বেপারী, মোঃ রাজিব প্রধানীয়া, মোঃ শামীম খান ও মোঃ আব্দুল্লাহ গাজী।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে “প্রভাতী কাগজ”

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:২১ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে “প্রভাতী কাগজ”
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে পথচলার পাঁচটি বছর পেরিয়ে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে দৈনিক প্রভাতী কাগজ। ২০২১ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু করে এই সংবাদপত্রটি। শুরু থেকেই পাঠকের কাছে সঠিক তথ্য তুলে ধরা, জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশ এবং সমাজের নানা অসংগতি ও অনিয়মের চিত্র তুলে ধরার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করে চলেছে।
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ। একটি দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও অধিকার প্রতিষ্ঠায় সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই দায়িত্ববোধকে সামনে রেখে দৈনিক প্রভাতী কাগজ তার প্রকাশনা কার্যক্রম অব্যাহত রেখেছে।
পত্রিকাটি সাহসী, স্পষ্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
পাঁচ বছরের পথচলা একটি সংবাদপত্রের জন্য যেমন অভিজ্ঞতা অর্জনের সময়, তেমনি এটি নতুন সম্ভাবনা ও দায়িত্ব গ্রহণেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারত্ব, নিরপেক্ষতা, তথ্যের যথার্থতা এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়গুলো একটি সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক প্রভাতী কাগজও তার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতায় এসব বিষয়কে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ধারণ করছে।
সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, মানুষের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা এবং জনদুর্ভোগের বিষয়গুলো সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এসব বিষয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। একটি দায়িত্বশীল সংবাদপত্রের অন্যতম কাজ হলো সাধারণ মানুষের কথা তুলে ধরা, অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সত্য প্রকাশের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা।
দৈনিক প্রভাতী কাগজের পাঁচ বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে পদার্পণ কেবল একটি প্রতিষ্ঠানের সময় অতিক্রমের ঘটনা নয়; বরং এটি সংবাদপত্রটির ভবিষ্যৎ পথচলাকে আরও গতিশীল করার একটি উপলক্ষ। এই নতুন অধ্যায়ে পাঠকের প্রত্যাশা পূরণ, সংবাদ পরিবেশনে আরও দক্ষতা অর্জন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করার সুযোগ রয়েছে।
বর্তমান সময়ে সংবাদমাধ্যমের সামনে যেমন নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে নতুন সম্ভাবনাও। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তেই তথ্য ছড়িয়ে পড়ছে। তবে সব তথ্যই সঠিক নয়। এ বাস্তবতায় যাচাই-বাছাই করে নির্ভরযোগ্য সংবাদ প্রকাশ করা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে পাঠককে সতর্ক রাখা এবং সংবাদ ও মতামতের মধ্যে পার্থক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের বিশ্বাস ধরে রাখাই একটি সংবাদপত্রের দীর্ঘমেয়াদি সাফল্যের অন্যতম ভিত্তি।
দৈনিক প্রভাতী কাগজের ষষ্ঠ বছরে পদার্পণের এই সময়ে পত্রিকাটির পথচলা আরও সমৃদ্ধ হোক-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনস্বার্থের প্রতি দায়বদ্ধতা এবং ন্যায়সংগত অবস্থান বজায় রেখে পত্রিকাটি আগামী দিনগুলোতে আরও এগিয়ে যাবে-এটাই পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা।
পাঁচ বছরের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ষষ্ঠ বছরে নতুন উদ্যমে এগিয়ে চলুক দৈনিক প্রভাতী কাগজ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন, সমাজের অসংগতি তুলে ধরা এবং সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে সংবাদপত্রটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক-এই হোক নতুন বছরের অঙ্গীকার।