বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আমন ধানের সমলয় আমন ধানের ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন

কৃষিতে প্রযুক্তির ব্যবহার বর্তমান সরকারের বড় সাফল্য : ড. সাফায়েত আহমদ সিদ্দিকী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম
কৃষিতে প্রযুক্তির ব্যবহার বর্তমান সরকারের বড় সাফল্য : ড. সাফায়েত আহমদ সিদ্দিকী

মতলব উত্তর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদোনা কর্মসূচীর আওতায় চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামে এই সমলয় পদ্ধতিতে ধান চাষের শস্য কর্তন উদ্বোধন করা হয়।

মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমদ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল হাসান আলামিন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার ও শাহ আল ফারুকীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বীথি রাণী দাস, গজরা ইউপি সদস্য মো. জাহিদ হোসেন।

Model Hospital

আলোচনা সভায় বক্তারা বলেন, ৮৮জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে আমন চাষাবাদ করা হয়। এই পদ্ধতিতে ব্রি ধান-৮৭ চাষ করে কৃষক ভাল ফলন পেয়েছে।

মতলব উত্তরে চলতি রোপা আমন ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শস্য কর্তন উদ্বোধন করেন, চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমদ সিদ্দিকী।

ড. সাফায়েত আহমদ সিদ্দিকী বলেন, মানুষ বাড়লেও বাড়ছে না কৃষি জমি। তাই স্বল্প জমিতে অধিক ধান উৎপাদন করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করতে হবে। কৃষি মন্ত্রণালয়ের এমন উদ্যোগে মতলব উত্তর উপজেলায় প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির মাধ্যমে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদ শুরু করা হয়েছে। তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান।

ড. সাফায়েত আহমদ সিদ্দিকী আরো বলেন, শ্রমিকের অভাবে দ্রুত ফসল কাটতে না পেরে অনেক সময় বিনষ্ট হয়েছে কৃষকের পরিশ্রমের ফসল। তবে এখন আর সেই দিন নেই। ধান রোপণ থেকে শুরু করে কাটা মাড়াই পর্যন্ত সব কিছুই এখন যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। যার মাধ্যমে কৃষক দ্রুত ফসল তুলতে পারছেন অন্যদিকে চাষাবাদ খরচও সাশ্রয় হয়েছে। আর এই সুবিধা সৃষ্টি করেছে বর্তমান সরকার। ভর্তুকির মাধ্যমে কৃষকের মাঝে যন্ত্রপাতি পৌঁছুনোর মাধ্যমে কৃষিতে এক নতুন দুয়ার উন্মোচন হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital