বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৭:১৭ পিএম
রামপুর বাজারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

হাজীগঞ্জে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৫ ধারা অমান্য করে জোর পূর্বক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় লোকদের সহযোগিতা নিয়ে দিনে ও রাতে ভবন নির্মাণের কাজ চলমান রেখেছে প্রতিপক্ষরা। প্রতিপক্ষদের কাজ বন্ধ রাখতে বাঁধা দিলে উল্টো বাদী ও তার পরিবারের লোকদের হুমকি-ধমকি দিয়ে আসছে। এ থেকে পরিত্রান পেতে বাদী পক্ষ পুলিশের জাতীয় সেবা সহায়তা ডেস্ক ৯৯৯ ফোন কলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপের সহযোগিতা নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন প্রতিপক্ষ রাসেল পাটওয়ারী। ঘটনাটি হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিন ইউনিয়নের রামপুর বাজারে ঘটেছে।

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের মামলা সূত্রে জানা যায়, রামপুর গ্রামের মৃত ডা. মো. হাফিজ উদ্দিন বেপারী ১৯৫৯ সালে দূর্গাচরন সাহার থেকে সম্পত্তি ক্রয় করেন। যার দলিল নং-১৪৬৮। হাফিজ উদ্দিন বেপারীর মৃত্যুর তার ছেলে মমিনুল হকসহ তার ওয়ারিশগন পৈত্রিক সূত্রে মালিক ও দখলে থেকে নাল সম্পত্তি মৎস্য চাষের উপযোগী করেন। এরপর থেকেই বাদী মমিনুল হকের নিজ অংশ এবং বাজার কেন্দ্রীয় মসজিদ ও অন্যান্য শরীকগনের অংশ লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছেন। কিন্ত উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের পাটওয়ারী বাড়ির শরীফ পাটওয়ারী খরিদ সূত্রে মালিকানা সম্পত্তি দাবি করে তার ছেলে রাসেল পাটওয়ারী স্থানীয় লোকজন নিয়ে গত ১৮ নভেম্বর সকাল ৯টায় পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরে নিয়ে যায়।

ঘটনার দিন থেকে প্রতিপক্ষ রাসেল পাটওয়ারী লোকবল নিয়ে জোরপূর্বক সম্পত্তি দখলের পায়তারা করে। পরে মমিনুক হক নিরুপায় হয়ে গত ২৬ নভেম্বর ৭ জনকে অভিযুক্ত করে চাঁদপুর জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারা বিধানমতে মামলা দায়ের করেন। যার দরখাস্ত মোকদ্দমা নং-১৩৭৬/২০২৩ইং। আদালতে নিষেধাজ্ঞা ও চাঁদপুর ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল আদালত বিরোধকৃত সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকার পরও সম্পত্তি দখল করায় অসহায় হয়ে পড়েছেন বাদী মমিনুল হক।

ভূক্তভোগী ও আদালতের মামলার বাদী মমিনুল হক বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা কোন অদৃশ্য শক্তির বলে ভবন নির্মাণ কাজ চলমান রেখেছেন আমার বোধগম্য হয়। আমি এ থেকে পরিত্রাণ পেতে আবারও আদালতের স্বরনাপন্ন হবো।

Model Hospital

প্রতিপক্ষ রাসেল পাটওয়ারী বলেন, আদালতের মামলার বাদী মমিনুল হক যে দাগের উপর নিষেধাজ্ঞা এনেছেন আমরা ওই দাগের মধ্যে ভবন নির্মাণ কাজ করিনি। নিষেধাজ্ঞার জবাব ধার্য্য তারিখে আদালতে দেব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital