বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে

চাঁদপুর সরকারি কলেজে আয়কর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩১ পিএম
চাঁদপুর সরকারি কলেজে আয়কর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে ৪ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২:০০টায় হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়করের ভূমিকা এবং ব্যক্তি শ্রেণির করদায় নির্ণয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। মুখ্য আলোচক ছিলেন কিউ এম হাসান শাহারিয়ার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেদারুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে কলেজ-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আয়কর একটি দেশের রাজস্বের অন্যতম প্রধান অনুষঙ্গ। ব্যক্তি পর্যায়ে যারা আয়করের আওতায় এসেছেন তাদের সকলের আয়কর প্রদান করা নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে শোষণ-বঞ্চনাহীন সমাজ নির্মাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরিতে করভুক্ত সকলের আয়কর প্রদানের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।