শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নৌকার প্রার্থীর ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
কচুয়ায় নৌকার প্রার্থীর ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কচুয়া আসনের নৌকার প্রার্থী সমর্থনে কড়ইয়া ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকালে কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সনদ ও এতিখানার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী।

এসময় বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েল,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোলাইমান মিয়াজী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া,উপজেলা যুবলীগের সদস্য মো.রাসেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজী প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

আলোচনা বক্তরা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত কচুয়া আসনের নৌকার প্রার্থী ড.সেলিম মাহমুদকে বিজয় করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে এক জোট হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েলকে সদস্য সচিব করে ইউনিয়ন কেন্দ্র কমিটি ঘোষনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital