বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জেলহত্যা দিবস উপলক্ষ্যে এখলাছপুরে মিলাদ দোয়া ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৪:৩১ পিএম
জেলহত্যা দিবস উপলক্ষ্যে এখলাছপুরে মিলাদ দোয়া ও আলোচনা সভা

মতলব উত্তরের এখলাছপুরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী এ্যাড. জসিম উদ্দিন।

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তরের এখলাছপুরে জেল হত্যা দিবস উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে। বুধবার (৩ নভেম্বর) বিকেলে এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী এ্যাড. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. জসিম উদ্দিন বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সে সময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষী কারাবন্দী অবস্থায় জাতীয় ৪ নেতাকে রাতের আঁধারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই স্বাধীনতা বিরোধী চক্র আবারও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতার সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি বাদশা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সদস্য মো. মুজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কিবরিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মহসিন, যুবলীগের সহ-সভাপতি লিটন সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না, উপজেলা যুবলীগ নেতা মো. জসিম উদ্দিন শ্যামল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী নাজমা বেগম, তফুরা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন ঢালী।

Model Hospital

পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।