বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহ্তলী জিলানী চিশতী কলেজের দুজন সহ: অধ্যাপক ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮:২৮ পিএম
শাহ্তলী জিলানী চিশতী কলেজের দুজন সহ: অধ্যাপক ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক (বাংলা) আলেয়া চৌধুরী ও সহকারি অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সাহেরা আক্তার এর অবসরজণিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১১ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

প্রধান অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ বক্তব্যে বলেন, শুরুতেই আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এ মাস বিজয়ের মাস। আমি ৩০ লক্ষ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। এ কলেজের দুইজন সহকারী অধ্যাপক সুস্থ্য ও সুনামের সহিত চাকুরী শেষ করেছেন। সত্যিকারের শিক্ষক যারা তারা এই পেশায় আনন্দ পান। শিক্ষকতা পেশা সম্মানের। আমার ১৩টি প্রতিষ্ঠানে চাকুরি করার সৌভাগ্য হয়েছে। এই পেশা সম্মানের, ত্যাগের ও আনন্দের। আপনাদের বাকি জীবনে সুস্থ্যতা কামনা করছি।

তিনি বলেন, যারা ২০২৩সালের এইচএসসি পরীক্ষায় ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছ তোমাদের অভিনন্দন জানাচ্ছি।সেই সাথে এ বছর সাফল্যজনক ফলাফল অর্জন করেছে । মফস্বলে ভালো ফলাফল করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং তা তোমরা করতে পেরেছো তোমাদের নিজ যোগ্যতায়। তোমরা তোমাদের এ ফলাফল ধরে রেখে দেশের কল্যাণে নিয়োজিত করবে। আমরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা পেয়েছি। তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ডিজিটাল করা জন্য। এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়বো। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার তোমরাই কারিগর। তোমরা দেশ গড়ার কারিগড়। প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সভাপতির ভূমিকা মূখ্য।এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসেন রুশদী সাহেবের আজকে দিনে মাগফেরাত কামনা করছি। তোমাদের কলেজের সভাপতি সাংবাদিক সোহেল রুশদী একজন শিক্ষাবন্ধব ব্যক্তিত্ব। তিনি শিক্ষার উন্নয়নে কাজ করছেন।

Model Hospital

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, অত্র কলেজের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সহ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। শেষ ভালো যার, সব ভালো তার, তোমাদেরও শেষটা ভালো হয়েছে, ভালো রেজাল্ট করেছো। তোমাদের ভালো রেজাল্টের পাশাপাশি মানবিক মানুষ হতে হবে। তোমাদের দেশ ও জাতির সেবক হতে হবে। কর্মজীবনে সাফল্য অর্জন করতে হবে, সাফল্যের চূড়ায় উঠতে হবে। এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী অত্যন্ত আন্তরিক মানুষ। তিনি শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। আমরা উনাকে সহযোগিতা করছি এবং উনি আমাদের কাজে সহযোগিতা করছেন। কলেজের অধ্যক্ষ খুবই ভালো মানুষ। এ বছর কলেজের ফলাফল অনেক ভালো করেছে। তাই কলেজের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, তোমাদের দু’জন মেডামের বিদায়ে আমার হৃদয় ব্যথাতুর। আমার বিদায়ও আগামী বছরের জুন মাসে। উনারা প্রায় ৩০ বছরের মত এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ওনারা খুবই আন্তরিকতার সাথে তোমাদের পাঠদান করেছেন। ওনাদের অবসর জীবন সুন্দর ও ভালো কাটুক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, ১৯৭০সালে মফস্বলে এলাকায় এ কলেজটি প্রতিষ্ঠা করেছেন আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব। কলেজের সহকারি অধ্যাপক আলেয়া মেডাম দীর্ঘ ৩০বৎসর ও সহকারি অধ্যাপক সাহেরা মেডাম দীর্ঘ ৩৩বছর এ প্রতিষ্ঠানে চাকুরী করেছেন। ৩১শে ডিসেম্বর-২০২৩ তারিখে তাদের চাকুরীর মেয়াদ শেষ। প্রতিষ্ঠান ছুটি হয়ে যাবে, তাই আজকে আমরা উনাদের সংবর্ধনা দিয়েছি। উনাদের এ প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিনের নিবির সম্পর্ক। আমি ছাত্র জীবনেও দেখেছি ওনারা যথেষ্ট সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ভালো, দক্ষ, মেধাবী ও বিনয়ী দু’জন সহকারি অধ্যাপককে বিদায় দিচ্ছি আমরা। ওনাদের শূণ্যস্থান পূরন করা খুবই চ্যালেঞ্জিং হবে। অত্যন্ত সফলতার সাথে ওনারা বিদায় নিচ্ছন।

তিনি বলেন, ২০২৩সালের এইচ.এস.সি পরীক্ষায় এ কলেজে ৬জন জিপিএ-৫ সহ ৮৬ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ফলাফল কলেজের জন্য মাইলফলক। আমরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছি। গ্রাম থেকে শহরের কেন্দ্রে গিয়ে তোমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছো এটা খুবই ভালো। নির্বাচনী পরীক্ষার পর শিক্ষার্থীরা অতিরিক্ত ক্লাস করায় ভালো ফলাফল অর্জন করেছে। এটি তোমাদের ধরে রাখতে হবে। এ কলেজের শিক্ষকরা খুবই আন্তরিক ছিল। এ প্রতিষ্ঠানে আইন-শৃঙ্খলা ও ইভটিজিং এর ব্যাপারে আমরা খুবই সর্তক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি খুবই আন্তরিক ও প্রযুক্তিবান্ধব। বিশেষ অতিথি কামাল সাহেব খুবই আন্তরিক মানুষ। চাঁদপুর সদরে উনাকে চিনে না এমন প্রতিষ্ঠান নেই। তিনি খুবই আন্তরিক ও শিক্ষাবান্ধব। তিনি শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত গুলো খুব দ্রুত প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানদের অবগত করেন। তিনি প্রযুক্তিতে খুবই দক্ষ। তিনি সদরের সকল প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

তিনি বলেন, এ কলেজসহ এলাকার সকল প্রতিষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি সহযোগিতায় অবকাঠামোগত সমস্যা দূর হয়েছে। এ কলেজে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। স্বাধীনতার পর এ অঞ্চলে সব্বোর্চ্চ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এজন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। এ প্রতিষ্ঠানগুলো যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মো: মাসুদুল আলম ভূইয়া ,শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, কলেজের অবসরপ্রাপ্ত বিদায়ী সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, বিদায়ী সহকারি অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সাহেরা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থী তানজীলা আক্তারসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে কলেজের বিদায়ী সহকারি অধ্যাপক (বাংলা) আলেয়া চৌধুরী, সহকারি অধ্যাপক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) সাহেরা আক্তারকে ফুলেল শুভেচ্ছা ও উপহার এবং কলেজের ২০২৩সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট, উপহার, ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াছমিন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ধর্ম-বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, সহকারি শিক্ষক হালিমা আক্তার, কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী ক্বারী রিয়াদ হোসেন। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন একাদশ ও দ্বাদশ শ্রেনির শিক্ষার্থীবৃন্দ।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।