বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্মার্ট ফরিদগঞ্জ গঠন করতে শামসুল হক ভূঁইয়াকে সংসদে পাঠাতে হবে : আবু সাহেদ সরকার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ পিএম
স্মার্ট ফরিদগঞ্জ গঠন করতে শামসুল হক ভূঁইয়াকে সংসদে পাঠাতে হবে : আবু সাহেদ সরকার

আমরা নৌকার বিপক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ইচ্ছে করলে যে কেহই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে। সে প্রেক্ষিতে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের প্রার্থী ড. শামসুল হক ভূঁইয়া। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের সাথে স্মার্ট ফরিদগঞ্জ গঠন করতে হলে আলহাজ্ব ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন আ’লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপজেলা আ’লীগে সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার এ সকল কথা বলেন।

২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আলীর সভা প্রধানে, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ খালেক পাটওয়ারী, ইউপি সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল, উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম- সাধারন সম্পাদক রবিউল হোসেন, পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন যুবলীগ সভাপতি ইয়াসিন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি শাহীন শহীদ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য জহিরুল ইসলাম, মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের সহ-সভাপতি আকবর হোসেন ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা রসু মিয়া, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, জিয়া উদ্দিন, জসিম উদ্দিন পাঠান, যুবলীগ নেতা রিয়াদ, ছাত্রলীগ নেতা আকরাম হোসেন, উপজেলা হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital