শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সরকারি ঘর নির্মাণে বাধা প্রয়োগের অভিযোগ!

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ পিএম
ফরিদগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সরকারি ঘর নির্মাণে বাধা প্রয়োগের অভিযোগ!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নে সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধার ঘর নির্মাণকাজে বাধা প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিবেশী একটি পরিবারের বিরুদ্ধে। সম্পত্তিগত বিরোধের জেরে নির্মাণাধীন ঘরের ৬ শতাংশ জায়গার মধ্যে কিছু সম্পত্তি মালিকানা দাবি করে তারা এ বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার পরিবার।
বুধবার (৪ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ড উপাদী গ্রামের তপদার বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন তপদারের নামে বরাদ্দকৃত সরকারি উদ্যোগে “বীর নিবাস” নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে নির্মাণকাজের জায়গা নিয়ে প্রতিবেশী বশির উল্যাহ তপদার গং পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে। সরকারি এ “বীর নিবাস” নামক ঘর নির্মাণে তারা কয়েকবার বাঁধা দিলে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসি বৈঠকের মাধ্যমে ৬ মাসের সময় দিয়েছেন তাদেরকে। কিন্তু সেই সিদ্ধান্তকে না মেনে তারা মুক্তিযোদ্ধার ঘরের সামনে চলাচলের জন্য কেনা আড়াই শতাংশ সম্পত্তিতেও বেড়া দিয়ে গাছ রোপণ করেন।
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তপদারের স্ত্রী সাজেদা বেগম বলেন, আমার স্বামী ২০২১ সালে মারা যাওয়ার পর একমাত্র ছেলে পেশাগত কারনে অন্যত্র থাকায় পুত্রবধূকে নিয়ে বসবাস করে আসছি। আমরা দুইজন নারীর সঙ্গে তারা দলবল নিয়ে আমাদের সঙ্গে প্রতিনিয়ত ঝামেলা করে আসছে। এ নিয়ে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। তিনি আরো বলেন, আমাদের সম্পত্তিতেই সরকারি উদ্যোগে এই ঘর নির্মাণ করা হচ্ছে। এবং বাড়িতে যাতায়াতের পথের জন্য আলাদাভাবে আড়াই শতাংশ জমি কেনা হয়েছে। কিন্তু প্রতিবেশী বশির উল্যাহ বসু তপদারের পরিবারের লোকজন নির্মাণাধীন ঘরের জায়গার মধ্যে তাঁদের কিছু অংশ রয়েছে বলে দাবি করে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
প্রতিপক্ষ বশির উল্যাহ তপদারের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, ‘মুক্তিযোদ্ধার নির্মাণাধীন বিল্ডিং এর ভিতরে আমাদের জায়গা রয়েছে। তাই আমরা বাঁধা দেই এবং তারা বিচারের সিদ্ধান্ত অমান্য করে বিল্ডিং এর সিঁড়ি করায় আমরাও পথের মধ্যে বেড়া দিয়েছি।’ এদিকে এ বিরোধের কারণে এখন নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। মুক্তিযোদ্ধার নামে সরকারি বরাদ্দকৃত ঘর নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জোর দাবি জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।
এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল হামিদ তপদার এ প্রতিবেদককে বলেন, মুক্তিযোদ্ধার নামে সরকারি এ ঘর নির্মাণে প্রতিবেশি বসু তপদাররা বাঁধা দিলে বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে ৬ মাসের সময় দিয়েছি। একজন ভালো সার্ভেয়ার দিয়ে পূনরায় জায়গাটি মেপে সমাধান করা হবে। কিন্তু তারা আমাদের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের পথসহ নির্মাণাধীন ঘরের কোল ঘেঁষে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এটা মোটেও ঠিক করেন নি তারা।
এদিকে ফরিদগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা প্রিয় চাঁদপুরকে বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সরকারিভাবে আমাদের ৭টি ঘরের কাজ চলমান রয়েছে। এরমধ্যে তপদার বাড়ির ঘরটি নির্মাণ করতে গিয়ে প্রতিবেশীরা বাধা সৃষ্টি করলে তাদেরকে উপজেলায় আসার জন্য বলা হলেও তারা আসেন নি। তারপরও বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধিকে দায়িত্ব দিয়েছি। যদি না হয় তাহলে ইউএনও এবং এসিল্যান্ড সহ আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ব্যবস্থা নিবো।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।