বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ভূঁইয়ার সমর্থনে আ’লীগের মতবিনিময় সভা

এস. এম ইকবাল, ফরিদগঞ্জ প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম
ফরিদগঞ্জে স্বতন্ত্র প্রার্থী ভূঁইয়ার সমর্থনে আ’লীগের মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডঃ শামছুল হক ভূঁইয়ার সমর্থনে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর বুধবার বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম হাঁসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি সাবেক মেম্বার টেলু পাটওয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, উপজেলা যুবলীগ নেতা মাকছুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া ভাসানী, সাবেক যুবলীগ নেতা আলমগীর হোসেন বাবলা, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান, আ’লীগ নেতা নাছির উদ্দিন, স্বপ্নন ভূঁইয়া, ইউনিয়নের যুবলীগের সভাপতি আশিকুর রহমান আশু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন।

এসময় উপজেলা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সভাপতি আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা রসু মিয়া, ছাত্রলীগ নেতা মাহবুবুল হাসান সম্রাট, চরদুঃখীয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সাখাওয়াত, উপজেলা হকার্স লীগের সভাপতি সুমনসহ বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।