বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটি

সজীব খান প্রকাশিত: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৬ পিএম
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্বাচন পরিচালনা কমিটি

আসন্ন ৭ জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

১৪ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডঃ মোঃ হেলাল হোসেন, সাধারণ সম্পাদক ফেরদাউস মোরর্শেদ জুয়েল স্বাক্ষরিত পত্রে তাদের কমিটি অনুমোদন দেওয়া হয়।

মেজবাহ উদ্দিন সুমনকে আহ্বায়খ, মোঃ ইকবাল হোসেন মৃধাকে, যুগ্ম-আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট্য কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হচ্ছেন যুগ্ম আহ্বায়ক শেখ দাদন বীন আলমগীর,আব্দুর রহমান মিয়াজী সোহেল, শুভ গুহ রায়, মো: আরিফ তালুকদার, বাহাউদ্দিন খান রবিন, মো: মানিক বেপারী, মো: সোহাগ খাঁন, মাইনুদ্দিন চিশতি, লিটন মজুমদার, মো: জাকারিয়া, সদস্য সোহাগ খান কাদির, মাহমুদুর রহমান মান্না, বোরহান উদ্দিন মাল, মো: ওয়ালিদুর রহমান সজিব, সদস্য মো: সেলিম পাটওয়ারী, মো: খালেক ভূঁইয়া, মো: মিরাজ পাটওয়ারী, মোঃ নুর হোসেন মুন্না, মো: ইব্রাহিম, অন্তু সাহা, বিল্লাল হোসেন, রিফাত মাহমুদ, মো: রাসেল খাঁন, আইয়ূব দিদার, পার্থ দে, মো: ওমর ফারুক মিজি, মামুন গাজী, মো: ওয়াজিউল্লাহ, মো: কানন সরকার, মো: সোহাগ আখন্দ, মো: হাসান বেপারী, মো: মাহবুব ঢালী, মো: রাকিবুল ইসলাম, সবুজ গাজী, কাজী আব্দুল আল রাহিম, শাহরিয়ার আহম্মেদ ছিহাদ, শরিফ গাজী, মো: আবু সুফিয়ান, মো: বাবলু, মো: আলাউদ্দিন মিয়া, মো: নাজমুল বেপারী, মো: আবু জাফর, মো: সেলিম খাঁন, মো: সোহেল সর্দার, মো: মহাসিন মিজি,মো: মোশারফ, রাসেদ আহম্মেদ মেনন, জাহিদ হাসান রাজু, শফিক খান।

Model Hospital

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।