বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৮:৫৬ পিএম
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান বিজয় দিবস উদযাপন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৬ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজ মহান বিজয় দিবস। এ দিবস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ের ৫২বৎসর আমরা পেরিয়েছি। এই বিজয় এত সহজে আসেনি, বঙ্গবন্ধুর নেতৃত্বে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর  এ দেশ স্বাধীন হয়েছে। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষনের মধ্যেই ছিল স্বাধীনতা আন্দোলনের মূল অনুপ্রেরণা। আজ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। দলমত নির্বিশেষে সবাই এই দিনটি আজ পালন করছে। পৃথিবীর মধ্যে সত্যিই বিস্ময় এত অল্প সময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। নতুন প্রজন্মকে দেশ প্রেমিক হতে হবে। বিজয় দিবসেরর ইতিহাস সম্পর্কে তোমাদের জানতে হবে।
তিনি বলেন,স্বাধীনতা আমাদের গৌরব ও বড় পাওয়া। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আছি। ডিজিটাল বাংলাদেশ পেরিয়ে, আমরা এখন স্মার্ট বাংলাদেশ গড়ব। তোমরা তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে। তোমাদেরই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসা: রুবিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবি’র প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ,
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপঙ্কর দে, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী আফরিন আক্তার, একাদশ শ্রেনির শিক্ষার্থী সামিয়া আক্তার শাম্মী।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উবির সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির অফিস সহকারি মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital