শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শীতে কাবু চরাঞ্চলের মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৩:৫৬ পিএম
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শীতে কাবু চরাঞ্চলের মানুষ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে বাহেরচর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা আগুন জ্বালিয়ে শতি নিবারণের চেষ্টা করছে।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পাড়ে প্রায় ১০টি চরাঞ্চল রয়েছে। এসব এলাকার বাসিন্দারা প্রাকৃতিক দূর্যোগ আসলেই চরম কষ্ট ও দূর্ভোগের মধ্যে পড়ে। রবিবার দিনগত রাত থেকে প্রচন্ড শীত পড়তে শুরু হলে চরাঞ্চলের শিশু, নারী ও পুরুষ শীতে কাবু হয়ে পড়ে।

মতলব উত্তরের ফরাজীকান্দি, জহিরবাদ, এখলাছপুর ও মোহনপুর ইউনিয়নের এ চরগুলোতে প্রায় অর্ধলক্ষ মানুষ বসবাস করছে।
শ্রমিক, মজুর ও দৈনন্দিন খেটে খাওয়া মানুষগুলোর কাজ কর্মেও ছন্দপতন ঘটেছে। শীতের কারণে সকালে অনেকেই দেরি করে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।

হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অধিক কষ্টের মধ্যে চরাঞ্চলের মানুষ। কারণ চরাঞ্চলে প্রাকৃতিক পরিবেশটা সুন্দর না থাকায় অর্থাৎ গাছপালা কম হওয়ার কারণে কুয়াশার আর বাতাস দু’টোই তাদের ছোট ছোট ঘরগুলোতে প্রভাব বিস্তার করে।

মেঘনা ও পদ্মার ভাঙনের শিকার হাজার হাজার পরিবার অস্থায়ীভাবে ঘর তৈরী করে কোন রকম বসবাস করে চরাঞ্চলে। তবে সরকারিভাবে মলতব উত্তর গুচ্ছগ্রাম তৈরী করা হয়েছে। সেগুলোতে গাছপালা কম হওয়ার কারণে রোদ, বৃষ্টি ও শীত সব মৌসুমেই কষ্টে দিনাতিপাত করেন চরাঞ্চলের সুবিধা বঞ্চিত পরিবারগুলো।

Model Hospital

খোঁজ নিয়ে জানাগেছে, চরাঞ্চলের মানুষগুলো বেশীরভাগ কৃষি ও মৎস্য আহরণ করে জীবন জীবীকা নির্বাহ করে। যোগাযোগ বিচ্ছন্ন এলাকা হওয়ার কারণে চিকিৎসাসহ সরকারি অনেক সেবা থেকে বঞ্চিত থাকেন।

এখলাছপুর ইউনিয়নের চরকাশিম এলাকার বাসিন্দা বজলুর রশীদ দেওয়ান বলেন, চরাঞ্চলের বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের, মানুষগুলো শীতে কাবু হয়ে গেছে। এখানকার মানুষগুলো শীত থেকে রক্ষা পেতে আগুন জালিয়ে ঘরের সামনে বসে থাকতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান বলেন, সরকারী ভাবে প্রাপ্ত ৫ হাজার কম্বল প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিলি করা হয়েছে। চরাঞ্চলের শীতার্তদের আলাদা ভাবে কিছু করতে পারলে ভালো লাগবে। আমি চেষ্টা করবো তাদের ত নিবারণের জন্য কিছু করতে।

ইউনিয়ন পরিষদ তালিকা করে কম্বল বিতরণ করবে। তারপর ও কেউ না পেলে যোগাযোগ করলে কম্বলের ব্যবস্থা করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital