শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে নাছির উদ্দিন মিয়ার সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৪:০১ পিএম
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে নাছির উদ্দিন মিয়ার সৌজন্য সাক্ষাত

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নাছির উদ্দিন মিয়া।

মতলব উত্তর ব্যুরো : একুশে পদক প্রাপ্ত, বরেণ্য অর্থনীতিবিদ, মতলবের গৌরব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নাছির উদ্দিন মিয়া।

বুধবার প্রতিমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে ফুলের তোড়া দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় শিক্ষানুরাগী মো. নাছির উদ্দিন মিয়া শিক্ষাপ্রতিষ্ঠান ও ছেংগারচর পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। শিক্ষার উন্নয়নের মো. নাছির উদ্দিন মিয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital