বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ নভেম্বর, ২০২১, ৪:৩৬ পিএম
ছেংগারচর পৌর যুবলীগের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

জাতীয় চার নেতার স্মরণে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

মনিরুল ইসলাম মনির : জাতীয় চার নেতার স্মরণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার বিকেলে ছেঙ্গারচর পৌর আওয়ামী যুব লীগের উদ্যোগে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মোল্লা, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাহবুব আলম বাবু, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ মন্টু দালাল, মো. নুরু মুন্সী, যুবলীগ নেতা নাজমুল খান, মো. ওমর খান, ফয়েজ আহমেদ ফাঁকা, সবুজ বেপারী।

Model Hospital

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম জেহাদী।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।