শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের মহান বিজয় দিবস  উপলক্ষে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৯:৩০ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের মহান বিজয় দিবস  উপলক্ষে আলোচনা সভা 
শাহরাস্তি প্রেসক্লাবের  আয়োজনে মহান বিজয় দিবস  উপলক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভার  মেহের কালীবাড়ি বাজারে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওইসময় প্রেসক্লাব   সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দের  সঞ্চালনায়  প্রেসক্লাব সভাপতি  হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি  সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম , সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির ,সাবেক সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান  সবুজ, প্রেসক্লাবের সহযোগী  সদস্য ডা: দুলাল চন্দ্র ঘোষ, ইউসুফ পাটোয়ারী লিংকন।
আমন্ত্রিত অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোহাম্মদ শহিদ উল্লাহ বাদল।
প্রেসক্লাবের সহযোগী  সদস্য সৈয়দ মোকাদ্দেস হোসেন, ইমতিয়াজ সিদ্দিকী তোহা, মো: নুরে আলম, মনিরুজ্জামান শান্ত, মো: রুহুল আমিন তরুণ, মো: ফিরোজ বেপারী, মো: ফরিদ পাটোয়ারী, মো: ইউসুফ আলী, শাখাওয়াত হোসেন হ্নদয় প্রমুখ।
সভায় বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধে আত্বত্যাগকারী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
আগামী দিনগুলোতে  শাহরাস্তিপ্রেসক্লাবের উন্নয়ন ও ঐক্য অব্যাহত ও রাখার বিষয়ে একমত পোষণ করেন।
উল্লেখ, শনিবার  দিবসটি উপলক্ষে শহীদের  স্মরণে উপজেলা কমপ্লেক্সে  স্থাপিত শহীদ  বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital