বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:০০ পিএম
কালীপুর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী 
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী কালীপুর স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি হয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী।
গত ১৪ ডিসেম্বর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব (পদাধিকারের ভিত্তিতে) অধ্যক্ষ এনামুল হক, দাতা সদস্য মো. জাফরিল চৌধুরী, শিক্ষক প্রতিনিধি শেখ মনছুর আহাম্মদ, রেহান উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা শিক্ষক নাসরিন সুলতানা নুপুর, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, আব্দুল বাতেন. শাহজালাল ও জসিম উদ্দিন। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পাপিয়া বেগম।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচনে স্কুল এবং কলেজ শাখার ২ জন করে ৪ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ১ জন বিজয়ী হন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ১ জন দাতা সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, কালীপুর স্কুল এন্ড কলেজ একটি ঐতিহ্যবাসী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যান্ত সুনামের সাথে চলে আসছে। শিক্ষার মানোন্নয়ন কাজ করে যাবো এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুগোপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়তে সর্বোচ্চ চেষ্টা করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital