বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

মান অভিমান থাকতে পারে কিন্তু তা নৌকার সাথে বেঈমানী করে নয় : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:১২ পিএম
মান অভিমান থাকতে পারে কিন্তু তা নৌকার সাথে বেঈমানী করে নয় : মুহম্মদ শফিকুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান।
এসময় তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অনকে গুরুত্বপূর্ণ। একদিকে কিছু বিদেশী শক্তি আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কথিত জুজুর ভয় দেখাচ্ছে। অন্যদিকে স্বাধীনতা বিরোধ বিএনপি জামাত জোট ও তাদের দোসররা নির্বাচনে আসলে পরাজয় নিশ্চিত জেনে এখন অগ্নীসন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা শুরু করেছে। এদের থেকে দেশকে রক্ষার একমাত্র উপায় জনগণের ভোটে আমাদের নির্বাচিত হওয়ার মাধ্যম। তাই ৭ জানুয়ারী আমাদের বিজয়ী হওয়া অতিব জরুরী। পরাজিত শক্তি বিএনপি জামাতের প্রেত্মাতা যারা আমাদের মাঝে ঘাপটি মেরে বসে থেকে আওয়ামীলীগের প্রতিক, শেখ হাসিনার প্রতিক, স্বাধীনতার প্রতিক এবং জাতির পিতার প্রতিক নৌকাকে পরাজিত করতে উঠেপড়ে লেগেছে তাদের বিষয়ে সর্তক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণ আওয়ামীলীগের গত ১৫ বছরের উন্নয়নের জানেন, তাই নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ৭জানুয়ারী ভোট কেন্দ্রে এসে নৌকায় ভোট প্রদান করার জন্য আহ্বান জানতে হবে। আমাদের মধ্যে মান অভিমান থাকতে পারে কিন্তু তা অবশ্যই নৌকার সাথে বেঈমানী করে নয়।
বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসানের যৌথ পরিচালনায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোঃ মাহফুজুর রহমা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু , ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন নাহার অনি, পৌরসভার  সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহবায়ক আল-আমিন পাটওয়ারী, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: শাহীন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সহ-সভাপতি আহসান হাবিব নেভী, বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন বকাউল, বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মজুমদার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা শারাফত উল্লাহ, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ আহমেদ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী সহ-সভাপতি আমির হোসেন মাষ্টার, গুপ্টি পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজী আবুল কাশেম আজাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর সাবের আলম তালুকদার প্রমুখ।
এসময় আওয়ামীলীগ , যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।