রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বাবুরহাট ও শাহমাহমুদপুর ইউনিয়নে দিনব্যাপী 

স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের ট্রাক প্রতীকের গণসংযোগ ও প্রচার প্রচারনা

গাজী মোঃ মহসিন প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৫ পিএম
স্বতন্ত্র এমপি প্রার্থী রেদওয়ান খান বোরহানের ট্রাক প্রতীকের গণসংযোগ ও প্রচার প্রচারনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রথমে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারে ভোটারদের কাছে কাছে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী শাহ মাহমুদ বোগদাদী (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে ইউনিয়নের মহামায়া বাজার ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছ থেকে ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। পরে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড ওয়ারলেস বাজার, ষোলঘর বাজারের সাধারণ মানুষ ও ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
মতবিনিময় ও গণসংযোগেকালে রেদওয়ান খান বোরহান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উৎসবমুখর এবং প্রতিদ্বন্দ্বিতা মূলক নির্বাচন করার জন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা গোপন ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন যাবত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নির্বাচনী এলাকায় সাধারন মানুষের পাশে থেকে কাজ করে আসছি। আমি আপনাদের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আগামীর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আগামী ৭ জানুয়ারি ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। অনিয়ম ও দুর্নীতি রুখতে ঐক্যবদ্ধভাবে ট্রাক মার্কায় ভোট দিন পরিবর্তনের শপথ নিন, ট্রাক মার্কায় ভোট দিন।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী, রেদওয়ান খান বোরহানের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাহবুবুর রহমান সেলিম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে গত বুধবার (২০ ডিসেম্বর) তিনি উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা দরবার শরীফে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করে ট্রাক প্রতীক মার্কার জন্য ভোট প্রার্থনা করেন।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।