বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

নৌকার বিজয় ঠেকিয়ে রাখা যাবে না : পারভীন চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৯:০১ পিএম
নৌকার বিজয় ঠেকিয়ে রাখা যাবে না : পারভীন চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজের উদ্যেগে অলিপুর উচ্চ বিদ্যালয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী ও মতলব উত্তর -দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী।

তিনি বলেন, সব নেতা-কর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে প্রধান আলোচকের বক্তব্য দেন- – ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বণা চৌধুরী বিনা বলেন, মতলবের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আজ দেশ উন্নয়নের রোল মডেল।

এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।

Model Hospital

দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধানের সভাপতিত্ত্বে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের পরিচালনায় আরো বক্তব্য দেন- ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা মিলি, দূর্গাপুর ইউপির সংরক্ষিত মহিলা সদস্য মাহমুদা আক্তার, সাবেক সদস্য তাছলিমা আক্তার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।