বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

মতলবের মানুষের মুখে হাসি ফুটাতে নৌকায় ভোট দিন : সুর্বনা চৌধুরী বীণা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৯:০৫ পিএম
মতলবের মানুষের মুখে হাসি ফুটাতে নৌকায় ভোট দিন : সুর্বনা চৌধুরী বীণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী ও মতলব উত্তর -দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী।

নৌকা হলো স্বাধীনতার প্রতীক ও বিজয়ের বিজয়ের প্রতীক। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আমি অনুরোধ করবো নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্য দেন- – ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বণা চৌধুরী বিনা।

Model Hospital

তিনি বলেন ,আমার স্বামী আপনাদের প্রিয় নেতা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপু দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে গেছেন। তার স্বপ্ন ছিল মানুষের মুখে হাসি ফুটানো। আমি চাই স্বামীর স্বপ্ন পূরন করতে। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।

দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা প্রধানের সভাপতিত্ত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইন্জিনিয়ার ফকরুল ইসলাম রনির পরিচালনায় আরো বক্তব্য দেন- দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, মহিলা নেত্রী মাহবুবা ভূইয়া মাধবী, রাবেয়া আক্তার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital