বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরের বাগানবাড়িতে নৌকার প্রতিকের উঠান বৈঠক

বাসে ট্রেনে আগুন দিয়ে নৌকার বিজয় কেরে নিতে পারবে না : মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ পিএম
বাসে ট্রেনে আগুন দিয়ে নৌকার বিজয় কেরে নিতে পারবে না : মায়া বীরবিক্রম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আগামী ৭ জানুয়ারী রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত নৌকায় ভোট দিবেন। ফলাফল না নিয়ে কেউ ঘরে ফিরবেন না। কেউ কারো সাথে ঝগড়া -বিবাধ মারামারি করবেন না। কেই পায়ে পারা দিয়ে ঝগড়া করতে চাইলে পাওটা সরিয়ে নিবেন। আচরন বিধি লঙ্ঘন করবেন না।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন শনিবার ২৩ ডিসেম্বর সকালে বাগানবাড়ি ইউনিয়নের কালীর বাজার উঠান বৈঠক তিনি আরো বলেন, বিএনপি জামাত সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করতে নানা স্বরযন্ত্র করছে। বাসে আগুন, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করছে নৌকার বিজয় কেরে নিতে পারবে না। সুষ্ঠু ধারার কোন রাজনৈতিক দল এই কাজ করতে পারে না। শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার বারবার দরকার। কারন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ও সাধারণ মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটে।

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন, আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসি মিজান ও আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার ছন্দু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, ইউপি সদস্য সেলিম মিয়া, সাবেক ইউপি সদস্য মিলন মুন্সী, মহিলা সদস্য তাকিয়া আক্তার প্রমুখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।