বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আদুরভিটি গ্রামবাসীর নৌকার পক্ষে মিছিল

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৮:১৫ পিএম
মতলব উত্তরে আদুরভিটি গ্রামবাসীর নৌকার পক্ষে মিছিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের নির্বাচনী এলাকার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ডের আদুরভিটি গ্রামবাসীর আয়োজনে নৌকা মার্কা পক্ষে ছেংগারচর বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর রোববার বিকালে আদুরভিটি গ্রাম থেকে মিছিলটি শুরু হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এতে অংশ নেন, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল মুফতি, শ্রমিক লীগ নেতা শামীম প্রধান, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুফতি, যুবলীগ নেতা মারফত আলী, আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন মুফতি, শাহ আলম প্রধান, আহসান উল্যাহ দর্জি, যুবলীগ নেতা বাদল ঢালী, ইয়াছিন খান, ছাত্রলীগ নেতা মাইনুল, শান্ত, রাব্বি, আমান’সহ নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital