বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

বাহেরচরে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ৯:৫৯ পিএম
বাহেরচরে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীর বিক্রমের পক্ষে ভোট চেয়ে মোহনপুর ইউনিয়নের বাহারচরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) মোহনপুর ইউনিয়নের বাহারচরে মহিলা আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর-দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা। তিনি বলেন, আমার সন্তান সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া করবেন। সে যেন জান্নাতবাসী হয়। এই চরের সবাই এক সঙ্গে হাত হাত মিলিয়ে থাকবেন ও কাজ করবেন। সবাই আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিবেন। আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা।

প্রধান বক্তার বক্তব্য দেন- চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জ্যেষ্ঠ পুত্র প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী সুবর্ণা চৌধুরী বীণা। তিনি বলেন, আপনারা সবাই আমার স্বামী সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হয়। মনে কষ্টে থাকার পরও আজ আপনাদের সামনে আসা। আমার স্বামী আপনাদের অনেক পছন্দ করতেন এবং আমার শ্বশুরও আপনাদের অনেক পছন্দ করেন। যোগ্য জনপ্রতিনিধি বাছাই না করলে এলাকার উন্নয়ন হয় না। যেটার ফল আপনারা গত ৫ বছরে পেয়েছেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যখন এমপি-মন্ত্রী ছিলেন তখন এখানে অনেক উন্নয়ন করেছেন। কিন্তু গতবার যোগ্য মানুষ না আসায় আজ এই চরের বেহাল অবস্থা।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অসামাপ্ত কাজ সমাপ্ত করার জন সহযোগিতা করবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। যারা এখানে আসতে পারেননি, তাদেরকেও নিয়ে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে এই চরের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ক্ষমতায় আসলে আপনাদের সকল চাওয়া পূরণ করে দেবেন, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন তখনই দেশের উন্নয়ন হয়। নারীর ক্ষমতায়ন থেকে শিক্ষা সব ক্ষেত্রেই উন্নয়ন হয়। এবার কিনি জয়লাভ করলে আরো অনেক উন্নয়ন করবেন দেশের।

Model Hospital

এ জন্য আমাদের উচিত আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে বিজয়মালা পড়াবো, ইনশাআল্লাহ।

মোহনপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং ওয়ার্মডর মহিলা সদস্য জুলেখা বেগমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মিলাতুননেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলী বেগম প্রমুখ।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।