বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছেংগারচরে জোড়খালি গ্রামে নৌকা প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

জনতাই ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবে : রাশেদুল হোসেন চৌধুরী রনি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:০২ পিএম
জনতাই ভোট দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবে : রাশেদুল হোসেন চৌধুরী রনি

চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের জোড়খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প-বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।

তিনি বলেন, আমি আজ আপনাদের কাছে বিশেষভাবে এসেছি আমার বড় ভাই (সাজেদুল হোসেন চৌধুরী দিপু) জন্য দোয়া চাইতে, সে যেন জান্নাতবাসী হয়।

রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে দক্ষ নেতা প্রয়োজন। সেজন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এছাড়া নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ একজন ভোটারের মৌলিক অধিকার। অথচ একটি গোষ্ঠী, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাঁরাই নির্বাচন বর্জন করছে। জনগণের অধিকার ক্ষুন্ন করছে। তবে এ দেশের জনগণ এদের ভাওতাবাজি বুঝে গেছেন। তাই তাঁদের প্রত্যাখ্যান করে ভোটের উৎসবে মেতে উঠেছেন ভোটারেরা।

Model Hospital

রনি চৌধুরী আরো বলেন, যারা আন্দোলনের নামে আগুনে মানুষ হত্যা পোড়ায়। বাস ও ট্রেনে আগুন দেয়। মানুষের জান-মাল নিয়ে খেলা করে। আর যা-ই হোক, তাঁদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না। নৌকা গণমানুষের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতণার প্রতীক।

আওয়ামী লীগ গণমানুষের দল। মানুষের ভাগ্যন্নোয়নের জন্য সব সময় কাজ করে। গণমানুষের ভাত-ভোটের অধিকার নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে চলছে। সুতরাং আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তাঁরা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন।

ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে ও শ্রমিক নেতা আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ লায়ন আরিফ উল্যাহ সরকার, সাবেক মেয়র আলহাজ¦ রফিকুল আলম জজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, কাউন্সিলর মো. সবুজ বেপারী, শাহজাহান মোল্লা, হারিজ খান, আমান উল্যাহ সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল হোসেন সরকার প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মো. ছানা উল্লাহ, যুবলীগ নেতা লিটন সরকার, আলাউদ্দিন বেপারী, হারুন ও ফারুক’সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।