বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করলো ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩, ১০:২০ পিএম
চাঁদপুরে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করলো ঐক্য পরিষদ
খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মতিথির বড়দিনে চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
২৫ ডিসেম্বর সোমবার রাতে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক রসি বর্মণের হাতে ফুলের তোড়া দিয়ে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার,সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, পৌর ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা,সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়,যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক সুভাষ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন ঐক্য পরিষদ ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে সকল খ্রিস্ট ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে সবাই যার যার ধর্ম সুন্দরভাবে পালন করবে। প্রভু যিশু খ্রিস্ট যেই শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলো। বড়দিনে সেই শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক। আমরা সবাই মিলেমিশে এই সোনার বাংলাকে এগিয়ে নিবো বড়দিনে এটাই প্রত্যাশা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital