বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চুরি যাওয়া ৮ মোটর সাইকেল উদ্ধার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
চাঁদপুরে চুরি যাওয়া ৮ মোটর সাইকেল উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পশ্চিমে এখলাছপুর ইউনিয়নের বোরচর এলাকা থেকে চুরি যাওয়া আটটি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনবেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় পিবিআই পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ ডিসেম্বর সদর মডেল থানায় মোটর সাইকেল চুরির একটি মামলার সূত্র ধরে পিবিআই তদন্ত শুরু করে। ওই ঘটনায় ২৩ ডিসেম্বর মতলব উত্তর উপজেলার বাপ্পি (২১), হাসান আহাম্মেদ ও মো. রাজিব (২১) নামে মোটর সাইকেল চোরচক্রের তিন সদস্যকে নারায়ণগঞ্জ ও মতলব উত্তরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ওই সময় তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় পাঁচটি মোটরসাইকেল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চোরচক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার পর পুলিশ বেশ কিছু তথ্য পায়।

Model Hospital

এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মীর একটি বিশেষ দল গঠন করে। ওই দলটি মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের বোরচর চরাঞ্চল এলাকা থেকে মামলার ঘটনায় সরাসরি জড়িত চোরচক্র কর্তৃক চোরাই আটটি মোটরসাইকেল উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের সময় গ্রেপ্তার করা আসামিরা চুরি করা মোটর সাইকেলগুলো নদীর ওই পাড়ে বিক্রি করে আসছে বলে জানায়।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলগুলো উদ্ধার কার্যক্রম চালানো হয়। এ পর্যন্ত ১৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital