শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট মতলব গড়তে ঈগল প্রতীকে ভোট দিন : স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট মতলব গড়তে ঈগল প্রতীকে ভোট দিন : স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসান

চাঁদপুর -২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী এম ইসফাক আহসানের ঈগল প্রতীকে গণসংযোগ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩১ ডিসেম্বর (রবিবার) বিকালে দুর্গাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম ইসফাক আহসান (সিআইপি)।

প্রধান অতিথির বক্তব্যে ইসফাক আহসান বলেন, সন্ত্রাস নৈরাজ্য এবং অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশের শিখড়ে। তারই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ মুলক নির্বাচন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই নির্দেশে আমি চাঁদপুর-২ আসনে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছি।

তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলবে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস মুক্ত আদর্শ মতলব গড়তে ঈগল প্রতীকে ভোট দিন। অপর প্রার্থীকে হুশিয়ারি দিয়ে ইসফাক আহসান বলেন, অনেক হামলা নির্যাতন করেছেন, এবার বন্ধ করুন। জনগণ যদি একবার ক্ষেপে যায় তাহলে দৌড় দেওয়ার জায়গা পাবেন না। জনগণ স্বাধীন ভাবে ভোট দিবে যাকে খুশি তাকে দিবে। সাহস থাকলে সন্ত্রাসী আচরণ না করে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করুন।

Model Hospital

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইকবাল লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, সাবেক ইউপি সদস্য রসুল মিয়া, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন দুলাল খান প্রমুখ। সভা পরিচালনা করেন দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নেছার উদ্দিন। প্রচারণায় নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital