বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বই উৎসবে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:১৬ পিএম
কচুয়ায় বই উৎসবে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা

সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বই উৎসবে নতুন বইয়ের ঘ্রানে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেন কোমলমতি শিক্ষার্থীরা। এ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০ টায় কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্যে দিয়ে এই বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মো. এমরান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, কোয়াকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও আনোয়ার হোসেন শিকদার প্রমুখ।

কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ সূচণা করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়।

Model Hospital

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

একই দিন সকালে উপজেলার বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মো. কাউছার প্রধান প্রমুখ।

কচুয়ায় ডুমুরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

একই দিন সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর ডুমুরিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ এর সভাপতি মোঃ সেলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খান, সহকারি শিক্ষক স্বপ্ন রানী দেবনাথ, মোঃ মাসুদ রানা, নাছরিন আক্তার, সুমন চন্দ্র সরকার,ফাতেমা আক্তার,মাসুদুর রহমান, খাদিজা আক্তার, অভিভাবক সদস্য মোঃ মোশারেফ হোসেন, ইউপি সদস্য আব্দুল হান্নান. সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক ও শিক্ষার্থীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital