বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ও গজরা ইউনিয়নে নৌকা প্রতীকের উঠান বৈঠক

স্মার্ট মতলব বিনির্মাণে নৌকায় ভোট দিন : মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ১০:২১ পিএম
স্মার্ট মতলব বিনির্মাণে নৌকায় ভোট দিন : মায়া বীরবিক্রম

মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়ন ও গজরা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারি) সকালে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুুন কবির হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, চাঁদপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে মায়া চৌধুরী বলেন, স্মার্ট মতলব বিনির্মাণে নৌকায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলেই বাংলাদেশের উন্নয়ন হয়। অন্য কোনো মার্কায় ভোট দিলে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবনতি হয়। শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বার বার প্রধানমন্ত্রী বলেই, বাংলাদেশের আজ এতো উন্নায়ন। প্রতিটি সেক্টরে উন্নায়ন বাস্তবে রূপ নিয়েছে। বাঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে আর পিছিয়ে যেতে দেবে না। আগামী দিনগুলো হবে শুধুই উন্নায়নের। তিনি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ প্রেম, যুগান্তকরী উন্নয়ন আর বর্তমান সমৃদ্ধশালী বাংলাদেশের কথা জনসমক্ষে তুলে ধরার আহ্বান জানান।

মায়া চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐকবদ্ধ ভাবে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা কে বিজয়ী করুন। দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।
এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, আইন সম্পাদক এডভোকেট মনোয়ারুল ইসলাম, সদস্য রাধেশ্যাম সাহা, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট সেলিম মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান তপাদার হাফিজ, নজরুল ইসলাম মাষ্টার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু হানিফ অভি, যুবলীগ নেতা নবী উল্লাহ স্বপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা অলিউল্লাহ, সজীব মুন্সি, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান, সাবেক ইউপি সদস্য জিল্লুুর রহমান, হোসেন প্রামাণিক, আওয়ামী লীগ নেতা ডা. আবুল হাসনাত কাজল।

পৃথক সভা উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা’র সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আলী আকবর মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

Model Hospital

এসময় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহ সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, স্বাস্থ্য বিষয়ক ও গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হানিফ দর্জি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গাজী মুক্তার হোসেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট সেলিম মিয়া, মতলব ডিগ্রি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক তোফাজ্জল হোসেন প্রধান, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য মফিজুল ইসলাম দেওয়ান, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সুমন দর্জি, আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার মেম্বার, জাকির হোসেন, আলী হোসেন, শ্রী বলরাম গোস্বামী, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।