বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জব্দ সিএনজি

কচুয়ায় ২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৯:০৬ পিএম
কচুয়ায় ২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন গ্রেপ্তার

কচুয়া থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে থানা পুলিশ।

মঙ্গলবার (২ জানুযয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের নুরপুর পূর্বপাড়া মুক্তা মার্কেটের সামনে থেকে মোহন মিয়ার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডল ও আরিফ হোসেনের ভাড়া চালিত সিএনজি যাহার রেজি: নম্বর (কুমিল্লা- থ ১১-৬৫৪৪) জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, বরুড়া উপজেলার মধ্য লক্ষ্মীপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোহন মিয়া (৩৫) ও মৃত শহিদ উল্লাহ্র ছেলে আরিফ হোসেন (২৮)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও নিয়মিত মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করে তাদেরকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Model Hospital

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।