শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাবুরহাটে নির্বাচনী জনসভায়

চাঁদপুরে আমি এমপি হওয়ার পর সব উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সজীব খান প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১০:১০ পিএম
চাঁদপুরে আমি এমপি হওয়ার পর সব উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমি চাঁদপুরে এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই সব উন্নয়ন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের উন্নয়নের জন্য সব সময় আদলা গুরুত্ব দিচ্ছেন, এ সরকারের আমলেই চাঁদপুর নদী ভাঙ্গন থেকে রক্ষ পেয়েছে, মেডিক্যাল কলেজ হয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় হয়েছে, মেরিন একাডেমীসহ অনেক কিছুই হয়েছে।

এ সরকারের আমলে সর্ব ক্ষেত্রে উন্নয়তি হয়েছে, দুর্নীতি কমেছে, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাত, ভিডিজি কার্ড, জেলে কার্ড, টিসিবি পণ্য দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পূর্বে অনেক এমপি হয়েছে, চাঁদপুরে তেমন কোন উন্নতি হয়নি। রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা কিছুই হয়নি, শিক্ষা ক্ষেত্রে সরকারের আমলেই উন্নতি হয়েছে। হাতের মুঠোয় এখন সব সেবা মানুষ পাচ্ছে। একটা স্মার্ট ফোনে সব করা সম্ভাব হচ্ছে, এটা শেখ হাসিনা সরকার করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। এমন কোন স্থান নেই যেখানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। এমপি বলেন, বিগত ৩৫ বছরের ৭ জন এমপি আপনারা পেয়েছেন কিন্তু কোন উন্নয়ন কি হয়েছে? উন্নয়নতো হয়নি, আওয়ামী লীগ সরকারের আমলেই সব উন্নয়ন হয়েছে। ৩৫ বছর পর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার পর চাঁদপুরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আমি আপনাদের ভোটে তিনবার নির্বাচিত হয়ে দুইবার মন্ত্রী পদ পেয়েছি বলেই উন্নয়ন কাজগুলো করতে পেরেছি।

সোমবার (৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন মন্ত্রী আরও বলেন, আগে অশুখ বিকুখ হলে অনেকদূরে মানে জেলা শহরের সরকারি হাসপাতালে নিয়ে যেত হতো। এখন গ্রামেই কমিউনিটি ক্লিনিক হয়েছে। এ জন্য আমাদের শিশু ও মাতৃমৃত্যু হার কমেছে।

সারাদেশে শিক্ষার ক্ষেত্রে আজ আমূল পরিবর্তন হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। চাঁদপুরে টেকনিক্যাল স্কুল আছে সেখানে নতুন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে।

Model Hospital

মেডিকেল কলেজ, বিদেশ গামীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আধুনিক নৌ বন্দরের কাজ শুরু হয়েছে। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।

মন্ত্রী বলেন, এখন গ্রামের স্কুলগুলো খুবই সুন্দর এবং পাকা। ছেলে-মেয়ের খুবই মনোরম পরিবেশে পড়া লেখা করতে পারে।প্রত্যেকের বাড়ীর সামনে পাকা রাস্তা। পাকা ছাড়া খুব কমই রাস্তা আছে। আমাদের মা-বোনেরা আগের চাইতে অনেক ভাল আছেন। শেখ হাসিনার কারণে দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের চাঁদপুরও অনেক উন্নত হয়েছে। আমরা চাই উন্নয়ন এবং ভালো থাকতে। আমরা এখন যেমন আছি, আমরা চাই ছেলে-মেয়েরা আরো ভাল থাকবে।

দীপু মনি বলেন, আগামী ৭ জানুয়ারি চাঁদপুর-৩ আসনের ৫ লক্ষ ৯ হাজার ভোটার প্রত্যেকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। যে যাই বলুকনা কেন, এবার অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসব মূখর নির্বাচন হবে। সেই ভোটে আমরা সবাই অংশ নিব।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ আলী আরশ^াদ মিজির পরিচালনায় জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জয়েল প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital