বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সভাপতি শান্ত প্রধান ও সাধারণ সম্পাদক নোবেল মাহমুদ

পশ্চিম ফতেপুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ১২:৪৬ পিএম
পশ্চিম ফতেপুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হলেন মো. শান্ত প্রধান ও সাধারণ সম্পাদক মো. নোবেল মাহমুদ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মতলব উত্তর উপজেলা শাখায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক, মেয়াদ উর্ত্তীন হওয়ায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং সাংগঠনিক গতিশীলতা ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এবং আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয় এই কমিটিকে। ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শিবলী এমরান জুয়েল সরকার ও সাধারণ সম্পাদক মিজান সরকার।

Model Hospital

৮ জানুয়ারি এই কমিটি ঘোষনা করা হয়।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।