বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বাচঁতে চায় কচুয়ার ফরহাদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪, ৮:৪২ পিএম
বাচঁতে চায় কচুয়ার ফরহাদ

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামের কামাল হোসেন সরকারের ছেলে ফরহাদ সরকার (২০) দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

তিনি ৬ মাস পূর্বে ঢাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মেরুদন্ডের হাড় ও গাঢ় ভেঙ্গে যায়। তাকে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য তার বাবার জমিজমা ও সহায় সম্পদ বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব হওয়ার পথে। তার বাবা রিক্সা চালিয়ে সংসার ও ছেলে চিকিৎসা খরচ জোগায়।

বর্তমান বাবা অসুস্থ থাকায় ছেলের চিকিৎসা না করতে পারায় অসুস্থ ফরহাদ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

ফরহাদ সরকারের বাবা কামাল হোসেন জানান, দুই ভাই এক বোনের মধ্যে ফরহাদ দ্বিতীয়। ফরহাদ ঢাকার একটি ক্যান্টিনে কাজ করতো। আমি রিক্সা চালিয়ে সংসার দেখাশুনা করতাম। গত ৬ মাস পূর্বে ঢাকার হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়। আমার সকল জমিজমা বিক্রি করে তার চিকিৎসার খরচ জোগাচ্ছি। আমি অসুস্থ হওয়ার কারনে আর রিক্সা চালাতে পারছি না। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে চিকিৎসা চালিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্যথায় তার জীবনাশের আশঙ্কা রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ছেলের চিকিৎসার জন্য সকলের দরজায় সাহায্য সহযোগিতা চেয়ে আসছি। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।

Model Hospital

ইউপি চেয়ারম্যান মো. আলগীর হোসেন জানান, ফরহাদ আমার পাশের গ্রামের ছেলে। আমার পরিষদ ও এলাকার সহযোগীতা নিয়ে ফরহাদের চিকিৎসা চালিয়ে ছিলাম। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এ ছেলেটির চিকিৎসায় সকল বিত্তবানদেন পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।

কেউ সাহায্য করতে চাইলে তার পিতার ব্যবহৃত ০১৮৩৮১২৭০০৫ (বিকাশ) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।