বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

অ্যাড. আব্দুল আউয়াল খন্দকারের ২৫তম মৃত্যুবার্ষিকী

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৭:৪০ পিএম
অ্যাড. আব্দুল আউয়াল খন্দকারের ২৫তম মৃত্যুবার্ষিকী

আজ ১৯ জানুয়ারী বৃহত্তম কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, কর্মসংস্থান ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সাবেক এম.পি. ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল আউয়াল খন্দকারের ২৫তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আব্দুল আউয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে মরহুমের কচুয়া উপজেলাধীন হোসেনপুর গ্রামের নিজ বাড়ীতে কোরআন খতম, মিলাদ-দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে যোগদান করার জন্য মরহুম আব্দুল আউয়াল খন্দকারের শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে আব্দুল আউয়াল ফাউন্ডেশন।

স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, সহজ সরল জীবন যাপনকারী, নিরঅহংকারী, রাজনীতির অঙ্গনে আদর্শবান পুরুষ ও ন্যায় নিষ্ঠাবান হিসাবে বহুল পরিচিত অ্যাড. আব্দুল আউয়াল খন্দকার দলমত নির্বিশেষে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যাক্তি।

Model Hospital

প্রতি বছরের ১৯ জানুয়ারী তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সর্ব শ্রেণীর লোকজনরা পরম শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করে এবং দোয়া-মাহফিলের আয়োজন করাসহ নামাজান্তে তাঁর আত্নার মাগফেরাত কামনা করে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।