বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায়

প্রশংসনীয় ভূমিকা রাখায় ইউপি সদস্য আবু সাঈদকে বিশেষ সম্মাননা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৬:০৫ পিএম
প্রশংসনীয় ভূমিকা রাখায় ইউপি সদস্য আবু সাঈদকে বিশেষ সম্মাননা

কচুয়া উপজেলার আশ্রাফুপর ইউনিয়নের পিপলকরা গ্রামে চুরি বন্ধে ও চোরদের প্রতিহত করতে ইউপি সদস্য আবু সাঈদের নেতৃত্বে লাঠি-বাঁশি নিয়ে মাঠে নেমেছে গ্রামবাসী।

পাড়া-মহল্লায় কয়েকটি দলে ভাগ হয়ে রাত জেগে গুরুত্বপূর্ণ পয়েন্টে পালাক্রমে পাহাড়া দিচ্ছে গ্রামবাসীরা। তাদের সঙ্গে রয়েছে গ্রাম-পুলিশ ও কচুয়া থানা পুলিশ। গ্রামবাসীরা সকলে মিলে পালাক্রমে রাত্রি জেগে পাহাড়া দিচ্ছে, এতে তাদের মধ্যে কোন ক্ষোভ লক্ষ্য করা যায়নি। তারা নিজেরা নিজেরা টাকা তুলে রাতের ম্যানুতে খিচুড়ি পার্টির আয়োজন করে হাসিখুসির মধ্যে দিয়ে রাত পাড় করে পাহাড়া দিচ্ছে। এই উদ্যোগ গ্রহনের পর থেকেই ওই গ্রামে চুরির ঘটনা আর ঘটেনি।

তার এই মহতী উদোগের কারনে শনিবার (২০ জানুয়ারী) বিকালে কচুয়া থানা পুলিশের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কাছ থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা স্মারক গ্রহন করেন পিপুলকড়া গ্রামের ইউপি সদস্য আবু সাঈদ।

ইউপি সদস্য আবু সাঈদ জানান, চুরি ও ডাকারি প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ করে গ্রামে প্রবেশ ও বাহির মুখসহ বিভিন্ন পয়েন্টে পাহাড়া বসানো হয়েছে। তাদের সঙ্গে গ্রাম-পুলিশ ও এলাকাবাসী কাজ করছেন। সবাই এভাবে সজাগ থাকলে শুধু চুরি-ডাকাতি নয়, মাদক পাচারও বন্ধ হবে বলে মনে করেন তিনি।

Model Hospital

পিপলকরা গ্রামে চুরি, ছিনতাই, ডাকাতি যাতে না হয় সেইজন্য সবাইকে ঐক্যবন্ধ ভাবে কাজ করতে হবে।

সম্মাননা প্রদানকালে- চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান, ওসি (তদন্ত) মোঃ হারুনুর অর-রশিদসহ সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।