বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ার সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাহবুব আলম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৮:১৩ পিএম
কচুয়ার সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাহবুব আলম

কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের সিংড্ডা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো.মাহবুব আলম।

২২ জানুয়ারী সোমবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড কর্তৃক এক প্রজ্ঞাপনে প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে মাহবুব আলমকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করেছেন।

কমিটির অন্যান্যরা হচ্ছেন, পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক দুলাল চন্দ্র, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য মো.কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য ইদ্রিস পাঠান।

এব্যাপারে মাহবুব আলম বলেন, শিক্ষার প্রসার কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে চেষ্টা করব এই এলাকার শতভাগ শিক্ষিত করার। সিংড্ডা উচ্চ বিদ্যালয়টিকে সুন্দর-সুষ্ঠ পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন নিরক্ষরমুক্ত বাংলাদেশ ঘটার সচেষ্টা অব্যাহত থাকবে।

Model Hospital

তিনি আরো বলেন, আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করায় চাঁদপুর-১ কচুয়া আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।